নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীতে চোরাই মালামাল ও স্বর্ণালংকারসহ তিনজন গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি: কর্ণফুলীতে চোরাই মালামাল ও স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাবেদ হোসেন (২৪), মো. শাহজাহান (৩৪) ও রতন সেন (৪২)।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর তারিখের মধ্যে নাসরিন আক্তার (২৭) নামের এক নারীর ঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা তার অনুপস্থিতিতে বাসার আলামিরায় থেকে ২০ ভরি স্বর্ণ, দুই লাখ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়।

এ নিয়ে তিনি গত ৫ সেপ্টেম্বর কর্ণফুলী থানায় মামলা করলে পুলিশ মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. জাবেদ হোসেন (২৪), মো. শাহজাহান (৩৪) ও রতন সেনকে (৪২) গ্রেপ্তার করেন। পরে তাঁদের স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে বিভিন্ন মালামাল উদ্ধার করে।

কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইয়াসির আরাফাত বলেন, চুরির মামলার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।