কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলীতে ছেলে ধরা সন্দেহে পারভীন (৪৫) নামের এক মহিলাকে এলাকাবাসী আটক করে পুলিশে কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।
সোমবার(২০ এপ্রিল) বিকেল ৪টায় চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানান, আজ বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরের গুরা মিয়া জামে মসজিদ সংলগ্ন পাশের রাস্তায় এক বৃদ্ধ মহিলাকে ঘুরাফেরা করতে দেখেন এলাকাবাসী যাকে আগে এলাকায় কখনো দেখেননি কেউ, ছোট ছোট ছেলেদের সাথে কথা বলতে দেখা গেলে সন্দেহ হয় এলাকাবাসীর, পাশের তরমুজ বিক্রয়তার এক ছেলের সাথেও কথা বলতে দেখেন ঐ নারীকে।
এমন অবস্থা দেখে ছেলেধরা সন্দেহ হলে এলাকাবাসীর কয়েকজন মিলে মহিলাটিকে তার নাম ঠিকানা এবং কেন আসলেন এদিকে জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারেনি এবং এলোমেলো কথাবার্তা বলায় কর্ণফুলী থানায় খবর দেন।
এ ব্যাপারে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ‘এলাকার লোকজন ছেলে ধরা সন্দেহে মহিলাকে আটক করলে। পরে এলাকাবাসীর কাছ থেকে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। আটককৃত মহিলা মানসিক বিকারগ্রস্ত ও পাগল বলে মনে হয়। মহিলা তার নাম একবার হিরা ও আরেকবার পারভীন বলে অস্পষ্টভাবে জানায়। মহিলার ব্যাগে সামনে আগানোর মতো তেমন কিছু পাওয়া যায়নি। তারপরেও পুলিশ যাচাই বাচাই করে ব্যবস্থা নিচ্ছে। এতে উদ্বিগ্ন হবার মতো কিছু নেই।’








