নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীতে জাহাজে আগুন: নিহত ১, নিখোঁজ ১

কর্ণফুলীতে জাহাজে আগুন: নিহত ১
সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে একটি তেলের জাহাজে গ্যাস দিয়ে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী নদীর দক্ষিণপাড় চরপাথরঘাটার ২নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
এসময় জুনায়েদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
একই ঘটনায় চরলক্ষ্যার নজরুল ইসলাম সাদ্দাম (৩৫) নামে আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং জাহাজের ইঞ্জিন রুমে জমে থাকা গ্যাস বিস্ফোরণের সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন আরো কয়েকজন।
আহত শ্রমিকদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
নিহত জুনায়েদের বাড়ী বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয়সূত্রে জানা যায়, নদীতে একটি তেলের জাহাজের ইঞ্জিন রুমে কয়েকজন মিলে ওয়েল্ডিং এর কাজ করছিল। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেওয়া গ্যাসে চলছিল এ কাজ। একপর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাপ দেয়। এতে নিহত হন বাঁশখালীর জুনায়েদ(৩২)। নিখোঁজ হন চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে নজরুল ইসলাম সাদ্দাম (৩৫)।
আহত শ্রমিকদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষনিকভাবে জাহাজের নাম ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here