কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিন পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৮ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে কর্ণফুলী থানাধীন পটিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ মারুফ(৫০), তিনি পেশায় রাজমিস্ত্রি কন্ট্রাকটার। তিনি বরিশাল জেলার দূর্গাপুর থানার মোঃ বারেক মিয়ার পুত্র। বর্তমানে ডবলমুরিং থানাধীন ঈদগাঁ, হাজীপাড়া এলাকায় মালেক ইঞ্জিনিয়ারের বাড়িতে থাকেন।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে সাতটার দিকে চট্টমেট্রো-উ ১১-০২৯৭ ট্রাকটি কক্সবাজার হতে চট্টগ্রাম যাওয়ার পথে মোটরসাইকেল চট্টমেট্রো-হ ১৮-২৯৯৬ চট্টগ্রাম থেকে পটিয়া যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ব্যক্তি মোঃ মারুফ(৫০) ঘটনাস্থলে মারা যান।
কর্ণফুলী থানার অফিসার্স ইনচার্জ দুলাল মাহমুদ সিপ্লাসকে জানান, ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ব্যক্তি মোঃ মারুফ(৫০)মাথায়ও বুকে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যান, তার লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।








