কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক পুলিশ চেকপোস্ট এর সামনে ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রীসহ ৪জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন,মোঃমোবারক আলি (২১),ফেরেজা খাতুন (৫৪),ফরিদা ইয়াসমিন,মোঃআবদুর রহমান (৩)। তাদের সকলের থানাঃ বাঁশখালী।
জানা যায়, কর্ণফুলী মইজজারটেক পুলিশ চেকপোস্ট এর সামনে ড্রাম ট্রাক ইউটার্ন করার সময় শহর হতে বাঁশখালী যাওয়ার পথে সজোরে ধাক্কা লেগে সিএনজির যাত্রীসহ ৪জন আহত হয়। স্থানীয়রা আহতদের কর্নফুলী কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাহাদেরকে ৯ নং ওয়াডে ভর্তি করান।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ সিপ্লাসকে জানান,মইজজারটেক পুলিশ চেকপোস্ট এর সামনে ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রীসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা কর্ণফুলী কমিউনিটি হাসপাতালে চিকিৎসক নিচ্ছেন।








