কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্যারটেক মোড়স্থ কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন এর সামনে থেকে তিনটি জাল পাসপোর্টসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
ভুয়া তথ্য দিয়ে অবৈধ উপায়ে তৈরি তিনটি পাসপোর্ট রোহিঙ্গাদের জন্য তৈরি’ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুুপুর ১২টার দিকে কর্ণফুলী মইজ্যারটেক মোড়স্থ কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ হোসাইন (৩৫) কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের আব্দুল করিম এর ছেলে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ সিপ্লাসকে জানান, “জব্দ করা পাসপোর্টগুলোতে উল্লেখ করা ঠিকানায় আমরা খোঁজ নিয়ে ওই নামে কাউকে পাইনি। ভুয়া ঠিকানা ব্যবহার করে সেগুলো তৈরি করা হয়েছে। এসব পাসপোর্ট নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
গ্রেফতারকৃত ব্যক্তিকে কক্সবাজার রামু থানায় পাঠানো হয়েছে করা হয়েছে।

