নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীতে নৌকাডুবি: জীবিত উদ্ধার ১৬, মৃত ১

ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় ১২ নম্বর ঘাটের ওয়াটার বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কোস্ট গার্ডের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান বলেন, কর্ণফুলী নদীতে ১৮-২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। সেখানে দ্রুত কোস্টগার্ডের একটি টিম পাঠানো হয়েছে। নৌ-বাহিনীর টিমও আসছে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সদরঘাট নৌপুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, ‘কর্ণফুলীতে নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।