নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীতে প্রকৌশলী ও হিসাব রক্ষককের বহিস্কারের দাবীতে মানববন্ধন

অশ্লীল ভাষা ও ফাইল প্রসেসিং ঘুষের অভিযোগ মহিলা ভাইস চেয়ারম্যানের

আনোয়ারা প্রতিনিধি: অশ্লীল ভাষায় কথা বলা ও ফাইল প্রসেসিং জন্য ঘুষ দাবীর অভিযোগে কর্ণফুলী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে ও এলজিইডি বিভাগের সহকারী হিসাব রক্ষক রফিকুল ইসলামের বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা সাধারণ জনগণ ব্যানারে উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

এর আগে গত রবিবার দুপুরে ঘুষ ছাড়া ফাইল না ছাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অফিস কক্ষে ভাংচুর ও হিসাব রক্ষককে মারধরের অভিযোগ উঠে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশির বিরুদ্ধে।

এঘটনার পর সোমবার (২৭ জুলাই) বিকালে উপজেলা পরিষদ চত্বরে কর্ণফুলী উপজেলা সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সদস্য জোবাইদা আকতার, জোসনা বেগম, নারগিস আকতার, নুর নাহার বেগম, চরপাথরঘাটা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সদস্য হালিমা আকতার।

বক্তারা বলেন, বানাজা বেগম একজন পরিচ্ছন্ন নেত্রী। উনার সুনামক্ষুন্ন করতে প্রশাসনের কিছু অসাধু লোক ষড়যন্ত্র করছে। যারা উনার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে এবং উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে ও এলজিইডি বিভাগের সহকারী হিসাব রক্ষক রফিকুল ইসলাম অশ্লীল ভাষায় কথা বলা ও ফাইল প্রসেসিং জন্য ঘুষ দাবী করায় তাদের বহিস্কারের দাবী জানাচ্ছি।

এঘটনায় সোমবার সকালে চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগও দিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি।

অভিযোগ সূত্রে ও তিনি জানান, ২০১৯-২০ অর্থবছরের ৫ কোটি টাকা বরাদ্দকৃত টাকা থেকে উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে ও সহকারী হিসাব রক্ষক রফিকুল ইসলামকে ঠিকাদাররের ৬% হারে ঘুষ দাবী করেন। ঘুষ দিতে না চাইলে দুইজনেই ফাইল আটকে রেখে বিভিন্ন অজুহাত দেখায় এবং প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকেও ১% হারে ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এছাড়াও প্রকৌশলী জয়শ্রী দে ও সহকারী হিসাব রক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে বলেন, আমার অনুপস্থিতিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অফিসে এসে অপ্রীতিকর একটি ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি আমি উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ঘটনা তদন্ত করে সঠিক ব্যবস্থা নিবেন।