নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীতে প্রবাসীদের মাঝে ফলের শুভেচ্ছা প্রদান করছে পুলিশ

ফল নিন, নিয়ম মানুন এই স্লোগানকে সামনে রেখে কর্ণফুলীতে প্রবাসী বা হোম কোয়ারেন্টাইনে ব্যক্তিদের মাঝে ফল বিতরণ।

হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের উজ্জীবিত রাখতে তাদের বাড়িতে ফল নিয়ে হাজির হয়েছেন কর্ণফুলী থানা প্রশাসন (সিএমপি) সদস‌্যরা।

সোমবার (২৩ মার্চ) সিএমপির কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে পুলিশ সদস‌্যরা ভিটামিন সি সমৃদ্ধ ফল নিয়ে বিভিন্ন কোয়ারেন্টাইন হোমে যান। যেসব বিদেশফেরত ব‌্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখতে ও তারা কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলছেন কি না, তা পর্যবেক্ষণে এ উদ‌্যোগ নেওয়া হয়েছে।

কর্ণফুলী জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) ইয়াসিন আরাফাত জানান, আমরা জানি আপনারা দেশের সম্পদ। দেশ ও জাতির এ ক্রান্তিলগ্নে আমরা আপনাদের দিকে তাকিয়ে। আপনারা যে যে দেশের প্রবাসী সে সে দেশে থাকলে যেরূপ নিয়ম মেনে চলতেন ঠিক সেরূপ নিয়ম মেনে চলুন। দয়াকরে আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না।

কর্ণফুলি থানাধীন যেসকল প্রবাসী হোম কোয়ারেন্টাইন এ আছেন তাদের উৎসাহ প্রদান মনোবল অটুট রাখা এবং এটি কোন অপরাধ নয়, তারা একঘরে নয় এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির নিমিত্ত আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।