কর্ণফুলী উপজেলার মইজ্জ্যেরটেক থেকে আনোয়ারা ছত্তারহাটগামী যাত্রীবাহী বাস ও এহসান ষ্টীলের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর এলাকার জাহাঙ্গীর আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
রোববার বিকালে সাড়ে তিনটায় মইজ্জ্যেরটেক সিএনজি গ্যাস প্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার উপ-সহকারী পুলিশ পরির্দশক মুকুল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম শাহ্ আমানত সেতু এলাকা থেকে আনোয়ারা উপজেলার ছত্তারহাটগামী (চট্টগ্রাম-জ ০৫-০০৩৬) বাসের সাথে এহসান ষ্টীল লিমিডেটের একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়।
এসময়ে বাসের ছাদে থাকা যাত্রী জাহাঙ্গীর ছাদ থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

