কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের আয়োজন করায় ‘ঝুমুর কমিউনিটি সেন্টার’নামক একটি কমিউনিটি সেন্টারকে জরিমানা করা হয়।
বিয়ের বর-কণে পক্ষকেও জরিমানা করা হয়।
শুক্রবার (২৫ জুন ) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকার কমিউনিটি সেন্টারটতে অভিযান পরিচালনা করা হয়।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা এ অভিযান পরিচালনা করেন।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা সিপ্লাসকে জানান, ‘সরকারি বিধি নিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় ঝুমুর কমিউনিটি সেন্টারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং বর-কণের পক্ষকে আড়াই হাজার করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।








