নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীতে ভয়াবহ অগ্নিকান্ড

পটিয়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় খুইদ্দ্যার টেকে অবস্থিত গোল্ডেন সন্স লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চট্রগ্রামের লামারবাজার, নন্দনকানন, আগ্রাবাদ ও পটিয়া স্টেশনের ৮ টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা মাত্রা অতিরিক্ত ভিড় ও প্রাণহানী ঠেকাতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে বারো তলা বিশিষ্ট এ গার্মেন্টসের ৫ম তলার একটি গোডাউন হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবী করছে সংশ্লিষ্ট একটি সূত্র। তবে কি কারনে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি।