Site icon CPLUSBD.COM

কর্ণফুলীতে যুবকের গলিত মরদেহ

ছবিঃ আকাশ চৌধুরী

কর্ণফুলী নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কর্ণফুলী থানার ব্রিজঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে কর্ণফুলী থানার ব্রিজঘাট এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, দুই বা তিন দিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে হতে পারে। তবে কেন বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

যুবকটির পরনে একটি কালো টি-শার্ট ও লুঙ্গি রয়েছে। তার গলায় একটি রশি বাধা রয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। যুবকটির পরিচয় বের করতে কাজ করছে পুলিশ।