নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীতে লকডাউনের ১২তম দিনে ১৩ মামলায় ৩৩০০ টাকা জরিমানা

কর্ণফুলীতে লকডাউনের ১২তম দিনে ১৩ মামলায় ৩৩০০ টাকা জরিমানা

কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়ে ১৩ মামলায় ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তার।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মইজ্জার টেক, সৈন্যরটেক, ব্রীজঘাট এলাকায় বিভিন্ন দোকানপাঠ খোলা রেখে আড্ডা দেয়ায় ও মাস্ক না পরে চলাফেরা, স্বাস্থ্যবিধি না মানায় দোকানদার ও জনসাধারণকে এ জরিমানা করা হয়।

গত লকডাউনে স্বাস্থ্যবিধি যথাযথ না মানায় সারাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। সংক্রামন ও মৃত্যুরোধে জনসাধারনকে মাস্ক পরে চলাফেরা করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

অন্যথায় আগামীতে লকডাউনের কঠোর অবস্থানে গিয়ে জেলসহ আরো বেশি জরিমানা করা হবে বলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিরীন আক্তার জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here