Site icon CPLUSBD.COM

কর্ণফুলীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি : কর্ণফুলীতে সাবেক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রফিক আহমদ, সাবেক পশ্চিম পটিয়া ডেইরী এসোসিয়েশনের সভাপতি মৌঃ আব্দুল করিম ও সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.টি.এম হাসেম এর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার চরলক্ষ্যা একটি কনভেনশন হলে এটির আয়োজন করেন কর্ণফুলী উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশন।

এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আবচার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমবায় ইউনিয়ন মিল্কভিটার পরিচালক ও চট্টগ্রাম জেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দীন হায়দার। কর্ণফুলী উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রোকনের সঞ্চালনায় প্রধান বক্তা আলহাজ্ব হারুন চৌধুরী নেভী, বিশেষ অতিথি মোঃ জাফর ইকবাল ও ডাঃ ইদ্রিস সহ প্রমুখ।

শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন মাওলানা আবদুল মাবুদ।