সিপ্লাস ডেস্ক: কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট রাস্তার মাথা এলাকায় ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন শহিদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী।
শনিবার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নপাড়া কালাগাজীর বাড়ি এলাকার ছিদ্দিক আহমদের পুত্র।
এ ঘটনায় সাইমুন এন্টারপ্রাইজের (কুষ্টিয়া-ট ১১-০৫৬১) কাভার্ডভ্যানটি জব্দ রয়েছে। লাশ তার পরিবারকে হস্তাস্থরের করা হচ্ছে।
নিহতের ভাগিনা মো. ইসমাইল বিন মনির জানান, তার পরিবারে স্ত্রীসহ দুই ছেলে দুই মেয়ে রয়েছে। তাকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।
কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস.আই নাসির উদ্দিন বলেন, শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে কর্ণফুলী উপজেলার ফকিনীরহাট এলাকায় আসলে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানের পিছনের চাকায় তার মাথা পিষ্ট হয়ে সে মৃত্যুবরণ করেন। ’’








