Site icon CPLUSBD.COM

কর্ণফুলীতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ আটক এক

কর্ণফুলীতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ আটক এক

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে ইয়াবা পাচারের অপরাধে কর্ণফুলী এলাকায় র‌্যাবের হাতে আটক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার(২১ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার আদালত সেরেস্তাদার।

আটক মো. জোবায়ের হোসেন(২২) ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন কাজা ঢালী বাড়ি এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসডকে ইয়াবা পাচাৱ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব চট্টগ্রাম নগরীর কর্ণফুলী এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে থামিয়ে শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব ৭।

এসময় তার হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যাহার অনুমান মুল্য ৬০ লাখ টাকা।

পরে উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদাালতে আনা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।