Site icon CPLUSBD.COM

কর্ণফুলীতে ৭তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি: কর্ণফুলী উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো.জুয়েল মিয়া (২৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিকলবাহার সোনামিয়া ফোরম্যানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো.জুয়েল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মাইজগাঁও ডাক্তারের বাড়ির মৃত জালাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিকলবাহার সোনামিয়া ফোরম্যানের বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে যায় গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায় ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, মো.জুয়েল মিয়া (২৯) নামের রাজ মেস্ত্রি কাজ করতে গিয়ে ৭তলা থেকে পড়ে যায়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।