Site icon CPLUSBD.COM

কর্ণফুলীর খুইদ্যারটেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কর্ণফুলীর খুইদ্যারটেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী খুইদ্যারটেকে এলাকায় মোঃ শাকিল (১৭) নামের এক অটোরিকশা চালকের লাশ পাওয়া গেছে। নিহত শাকিল পটিয়ার বড়লিয়া বুধপুরা বেলখাইন এলাকার মো. নাজিমের ছেলে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় কর্ণফুলী থানাধীন খুইদ্যারটেক চৌরাস্তার সওদাগরের বাড়ির সামনে ফসলি জমিতে থেকে নিহত অটোরিকশা চালক মোঃ শাকিল (১৭) এর মরদেহ উদ্ধার করেন কর্ণফুলী থানা পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মোঃ শাকিল (১৭) পেশায় গ্যাসসিলিন্ডারের দোকানের কর্মচারী পাশাপাশি রাত্রিবেলা অটোরিকশা চালাতো। (২৪ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। অটোরিকশার মালিককে অটোরিকশা বুঝিয়ে না দেওয়ায় অটোরিকশার মালিক নিহত মোঃ শাকিলের বাসায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে সে বাসায় ফিরেনি। এরপর সবাই শাকিলকে খোঁজাখুঁজির এক পর্যায়ে (২৫ সেপ্টেম্বর) শনিবার সকাল ৮টায় রক্তাক্ত অবস্থায় নিহত শাকিলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা কর্ণফুলী থানা পুলিশকে খবর দেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ সিপ্লাসকে জনান, অটোরিকশা চালক সাকিলের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণকরা হয়েছে। কি কারনে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমরা এখনো জানতে পারিনি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।