নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে সাম্পান মাঝিদের অনির্দিষ্টকালের ধর্মঘট

কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে সাম্পান মাঝিদের অনির্দিষ্টকালের ধর্মঘট

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে দক্ষিণ পাড়ের যাত্রী পারাপার বন্ধ রেখেছে সাম্পান মাঝিরা।

রবিবার(১২ সেপ্টেম্বর) সকাল থেকে তারা যাত্রী নিয়ে সাম্পান চালানো বন্ধ রেখেছেন।

মাঝিদের অভিযোগ- চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঘাটটি ইজারা না দিয়ে স্থানীয় কিছু লোক দিয়ে জনপ্রতি ৫ টাকা করে আদায় করছে। এবিষয়ে সিটি মেয়রকে ১৫ দিন আগে অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু এখনও কোনো ব্যবস্থা না নেয়া হয়নি।

ফলে সাম্পান মাঝিরা ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানান ।

কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে সাম্পান মাঝিদের অনির্দিষ্টকালের ধর্মঘট
বাংলাবাজার ঘাট থেকে সাম্পান চালানো বন্ধ রাখে মাঝিরা

চসিক ইজারা না দিলে একজন উপযুক্ত কর্মকর্তার মাধ্যমে জনপ্রতি ২ টাকা করে টোল আদায় করার নিয়ম রয়েছে। কিন্তু চসিক তা না করে স্থানীয় লোক দিয়ে টোল আদায় করছে।

কর্ণফুলী নদীর বাংলাবাজার সাম্পান কল্যাণ সমিতির উপদেষ্টা আলীউর রহমান বলেন, ‘কর্ণফুলীতে যত ঘাট আছে, সবগুলো চসিক ইজারা দেয়, মাঝিরা নেয়। মাঝিরা যাত্রী প্রতি দুই টাকা করে চসিকের জন্য রাখে। আর যে ঘাটে টোল কম সে ঘাটে একটাকা করে চসিককে দেয়।কিন্তু বাংলাবাজার ঘাটটি চসিক ইজারা না দিয়ে স্থানীয় কিছু সন্ত্রাসীকে দিয়ে দিয়েছে। তারা চাঁদা তুলে কিছু চসিককে দেয়। আর কিছু ওরা নেয়। এটি নিয়ে সরাসরি মেয়রকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মেয়র সেটা পাসও করেছেন। এরপরও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ইছানগর বাংলাবাজার ঘাট সাম্পান মালিক সমিতির সভাপতি মো. লোকমান বলেন, ‘ঘাটটি চসিক ইজারা না দিয়ে বাড়তি ভাড়া আদায় করছে। এটি বন্ধ করার জন্য চসিককে চিঠি দিয়েছি। তবুও চসিক স্থানীয় লোক দিয়ে যাত্রী প্রতি ৫ টাকা করে আদায় করতেছে। এটি বন্ধ করার জন্য মাঝিরা ধর্মঘট শুরু করে। আমরা মনে করি, ঘাটটি ইজারা না দেওয়ার ক্ষেত্রে চসিকের নিজস্ব লোক জড়িত আছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here