Site icon CPLUSBD.COM

কর্ণফুলীর বড়উঠানে হাতির হামলায় ইমাম আহত

কর্ণফুলীর বড়উঠানে হাতির হামলায় ইমাম আহত

ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে হাতির আক্রমণে এক মসজিদের ইমাম আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে বড়উঠান সিকদার পাড়া মহিবুল্লা খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ইমামের নাম পিয়ার আহমেদ(৩৮)। তিনি বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।

ভোরে নামাজ পড়তে উঠলে তিনি হাতির আক্রমণের শিকার হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি দ্বায়িত্বরত কর্মকর্তা জানান, ভোর ৬টার দিকে আহত ইমামকে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

আরো পড়তে পারেন: