নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীর সাম্পান মাঝিদের বৈঠা বর্জন

কর্ণফুলীর সাম্পান মাঝিদের পেশা বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে ১০ সাম্পান ঘাটে বৈঠা বর্জন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নগরীর অভয়মিত্র ঘাট থেকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের সকল সাম্পান মাঝি সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত একঘন্টা বন্ধ রেখে বৈঠা বর্জনের পাশাপাশি মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

এতে জন্মগত পেশাদার পাটনী (সাম্পান মাঝি) পেশা রক্ষায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক (১৯ এপ্রিল, ২০০৩ তারিখের প্রজেই-২/ফ-১/২০০৩/২৬২(৫২৭২) নং স্মারকমূলে) জারীকৃত ‘‘হস্তান্তরিত ফেরিঘাট ইজারা ও ব্যবস্থাপনা এবং উদ্ভূত আয় বন্টন সম্পর্কে নীতমিালা’’ ও ২০১৬ সালে এডভোকেট মনজিল মোরশেদ কর্তৃক হাইকোর্ট প্রদত্ত আদেশ অমান্য করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা কর্তৃক অপেশাদার সাম্পান মাঝিদের ঘাট ইজারা দেয়ার চক্রান্তের প্রতিবাদ জানানো হয়।