নিউজটি শেয়ার করুন

কর্ণফুলীর ১৫নং ঘাট এলাকায় কোষ্টগার্ড কর্তৃক জাহাজের মাস্টারকে গালিগালাজ ও হয়রানির অভিযোগ

সিপ্লাস ডেস্ক: কর্ণফুলী নদীর ১৫নং ঘাট এলাকায় কোষ্টগার্ড কর্তৃক জাহাজের মাস্টারকে গালিগালাজ ও হয়রানির অভিযোগ করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন কোষ্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার বরাবর অভিযোগ করেন সোমবার(৩১আগস্ট) ১৫নং ঘাট এলাকায়  বাইরে বয়ার পেছনে বয়ার পেছনে এংকরে থাকা  থাকা এমভি মানসিব-১ এ কোস্টগার্ডের ডিউটি নৌকা এসে মাস্টার রিয়াদকে গালিগালাজ করে, মেরে পানিতে ফেলে দেয়ার হুমকি দিয়ে ১৫সেকেন্ডের মধ্যে সরে যাওয়ার জন্য বলে। মাস্টার সরে যাচ্ছে বলার পরও কোষ্টগার্ড তাকে নিয়ে কাগজপত্রসহ ১৫নং ঘাটিতে বসিয়ে রাখে।  পরে দ্রুত চলে যাওয়ার জন্য বলে।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ বিষয়ে কমান্ডারের প্রতিকার কামনা করেন।