Site icon CPLUSBD.COM

কর্ণফুলী উপজেলার আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আল ফারুককে বহিষ্কার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্ণফুলী উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইকবাল আল ফারুককে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার ( ১৩ মার্চ) দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বহিষ্কারের তথ্য ঘোষণা করা হয়।

জানা যায়, সমাজ বিরোধী কর্মকান্ডের অভিযোগে গ্রেফতার কৃত কর্ণফুলী উপজেলার আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আল ফারুককে বহিষ্কার করা হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র  চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনাক্রমে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরি,কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি সোলায়মান তালুকদার ও সাধারণ সম্পাদক সেলিম হকের সাথে পরামর্শক্রমে গৃহীত সিদ্ধান্তের আলোকে।