নিউজটি শেয়ার করুন

কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ ছাত্রলীগ কর্ণফুলী উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন দেয়া হয়।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের আহবায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন এ কমিটিতে সাজ্জাদ হোসেনকে আহবায়ক করে ৪১ জন সদস্য বিশিষ্ট ৩ মাসের জন্য কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মোঃ সাইফুদ্দীন, মোহাম্মদ মহসিন, সাঈদ হোসেন রিমন, সাইদুল ইসলাম টুটুল, আলাউদ্দিন আল আজাদ সোহেল, ইফতেখার হোসেন রনি, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, আবদুল আল নোমান, কফিল উদ্দীন, সদস্য মোহাম্মদ হাসান, দাউদুজ্জামান লিটন, মঈন উদ্দিন মাহমুদ, তানভীর আমিন শুভ, সাইদুজ্জামান সিফাত, রাশেদুল হক রুবেল, খোরশেদুল আলম টিপু, কামরুল হাসান শাহীন, আতিকুল ইসলাম জুয়েল, মোহাম্মদ আনিস, আলাউদ্দিন মাঝি, নাঈম উদ্দীন তালুকদার, সঞ্জয় চৌধুরী, জাহিদ হাসান, তৌহিদুল হক, মোঃ ফয়সাল আহমেদ, এমদাদুল ইসলাম রুবেল, মিনহাজুল আবেদীন রবিন, মাসুদ রানা রাসেল, মোঃ আরফাতুল ইসলাম, মাহমুদুল হক নয়ন, তাসকিন সাকিব, আবু সুফিয়ান সাকিব, শহীদুল ইসলাম রনি, সাদ্দাম হোসেন সাব্বির, আবদুর রহিম, মেজবাহ উদ্দিন শুভ, মোঃ সামিউল ইসলাম বাপ্পী, মোঃ আবুল বশর ছোটন ও মোঃ ইমদাদুল হক নাঈম।