সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে।
রোববার (৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকসা চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, কর্ণফুলী থানাধীন ক্রসিং এলাকায় একটি প্রাইভেট কার সিএনজি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকসা চালক গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








