নিউজটি শেয়ার করুন

কর্ণফুলী ক্রসিং মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ৩০-৩৫ জন আহত

কর্ণফুলী উপজেলার ক্রসিং চট্রমেট্রো “ব” ০৫-০২৪৩ একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ৩০-৩৫ জনের মত আহত হয়েছে।

মঙ্গলবার(১৭ মার্চ ) বিকাল ৪ টার সময় উপজেলার ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্হানীয়রা জানান, পটিয়া শান্তিরহাট থেকে চাক্তাইগামী একটি মিনিবাস দ্রুত আসার সময় ক্রসিং এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে প্রায় আনুমানিক ৩০- ৩৫ জন যাএী ছিল তবে কেউ তেমন গুরুতর আহত হয়নি।

মহিলাযাএী জানান, গাড়িটি খুবই দ্রুত গতিতে আসছিলো, হেলফার ড্রাইভারকে অনেক চিৎকার করছিল গাড়ি থামানোর জন্য কিন্তু ড্রাইভার থামাইনি, আমি আর কিছুই বলতে পারি না।

কর্ণফুলী পুলিশ পাড়ির এস আই কার্তিক পাল সিপ্লাস টিভিকে জানান, , পটিয়া শান্তিরহাট থেকে চাক্তাইগামী একটি মিনিবাস দ্রুত আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে প্রায় আনুমানিক ৩০- ৩৫ জন আহত হয়, গুরুতর তেমন কারো কিছুই হয়নি তবে সবাইকে দ্রুত মেডিকেলে পাঠানো হয়েছে তাৎখনিক তেমন কারো পরিচয় পাইনি, মিনিবাসের ড্রাইভার পলাতক।ফায়ার সার্ভিস এসে গাড়িটি উদ্ধার করছে।