Site icon CPLUSBD.COM

কর্ণফুলী গ্যাসের দুই কর্মকর্তাকে গ্রেফতার করায় কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

কর্ণফুলী গ্যাসের দুই কর্মকর্তাকে গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক(জিএম) প্রকৌশলী মো. সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমানকে গ্রেফতার করায় প্রতিবাদ বিক্ষোভ করেছে কর্ণফুলী গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১০ জুন) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ষোলশহর গ্যাস ভবনের সামনে বিক্ষোভ করে তারা প্রতিবাদ জানায়।  বিক্ষোভ থেকে আগামী শনিবারের(১২ জুন) মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে রোববার(১৩জুন) থেকে তারা কর্মবিরতি পালনের ঘোষণা দেয়।

এর আগে সকাল ১১টার দিকে দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কোর্টের পরিদর্শক (প্রসিকিউশন) ইমরান হোসেন  জানান, দুদক সম্মিলিত-১ এর কর্মকর্তা শরীফ উদ্দীন বাদি হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।