সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মােড়স্থ ক্যাফে ফরহাদ হোটেলের সামনে পাকা রাস্তার এলাকা থেকে অভিযান চালিয়ে ১৮০০ পিস ইয়াবাসহ আকতার মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১৭ জুন) সকাল ৮ টা ৪০ মিনিটের সময় তাকে আটক করা হয়।
আটককৃত আকতার মিয়া (২২), পিতা: সিরাজ মিয়া,গ্রাম: পাগলির বিল, ২নং ওয়ার্ড, থানা: উখিয়া,কক্সবাজার।
কর্ণফুলী থানার এএসআই(নিঃ)মোঃ এরশাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্যারটেক মােড়স্থ ক্যাফে ফরহাদ হোটেলের সামনে পাকা রাস্তা থেকে ১৮০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।








