সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী থানাধীন দক্ষিণ শাহমিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১২,০০০ লিটার চোরাইকৃত তেলসহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের ১ জন সদস্যকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় ৬টার সময় তাকে আটক করা হয়।
র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন দক্ষিণ শাহমীরপুর এলাকার আব্দুর শুক্কুর প্রকাশ বাল্লা এর ভাড়া ঘরের ভিতর অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাইমাল ডিজেল মজুদ করে বিক্রি করার সময় অভিযান চালিয়ে আসামি আব্দুর শুক্কুর প্রকাশ বাল্লা (৪০), পিতা- মৃত মোঃ আলী, সাং- শাহমীরপুর, থানা- কর্ণফুলী, চট্টগ্রাম, বর্তমানে- দক্ষিণ শাহমীরপুর, থানা- কর্ণফুলী, চট্টগ্রাম মহানগরীকে আটক করে।
এসময় নিজ দখলে থাকা টিনের ড্রাম ও প্লাস্টিকের কন্টেইনার থেকে ১২,০০০ লিটার চোরাইকৃত তেল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ বিদেশ থেকে আগত শীপ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাইকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৪৪ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।








