সিপ্লাস প্রতিবেদক: কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার আনুমানিক বয়স ৩৫ বছর।
যুবকের গায়ে ব্লু রঙের জিন্স প্যান্ট ও কালো রঙের হাফ টি-শার্ট পরা ছিল। টি-শার্টের মধ্যে ইংরেজি ও, ডব্লিউ, আই এবং এইচ লেখা আছে।
চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটি এলাকা থেকে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ৫ নম্বর জেটি এলাকায় অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে নৌ- পুলিশকে খবর দেন। পরে খবর নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








