সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোরের নাম জিতু দাশ (১৬) ও কঙ্কন দাশ (১৫)।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহিদ চৌধুরী জানান, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুজনের লাশ উদ্ধার করে। লাশগুলো তাদের পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
