Site icon CPLUSBD.COM

কর্ণফুলী নদীতে নৌকা ডুবে দুই ব্যক্তি নিখোঁজ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে।

বুধবার(১৬সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে শাহ আমানত ব্রীজ সংলগ্ন কর্ণফুলী নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন দক্ষিণ খুলশী বাসিন্দা তাজুল ইসলাম রনি ও দেওয়ানহাট মনসুরাবাদ মিয়াবারির মোঃ শহীদুল হক।

আদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৫টার দিকে ২ জন মাঝি ও ৬ জন যাত্রী নিয়ে নৌকাটি বাল্ক লাইটারেজ জাহাজের কাজে যাচ্ছিল। এসময় স্রোতের তোরে পরে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এর মধ্যে ৬জন নদী থেকে উঠতে পারলেও ২জন নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরী দল বৃহস্পতিবার উদ্ধার কাজ চালালেও বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই জনকে উদ্ধার করতে পারেনি।