নিউজটি শেয়ার করুন

কর্ণফুলী নদীর পাড়ে অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার

কর্ণফুলী নদীর পাড়ে অজ্ঞাত নামা যুবকের লাশ উদ্ধার
সিপ্লাস প্রতিবেদক: কোতোয়ালি থানাধীন ব্রীজঘাট ল‌ইট্যাঘাটা কর্ণফুলী নদীর পাড়ে অজ্ঞাত নামা একজন যুবকের লাশ উদ্ধার। আনুমানিক বয়স ৩০/৩২। স্থানীয় ও আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদে কেউ তাকে চিনে না মর্মে জানায়।
বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) এ লাশটি উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মো: নেজাম উদ্দীন পিপিএম বলেন, কর্ণফুলী নদীতে খবর পেয়ে লোকজনের সহায়তায় লাশটি নদী থেকে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। লাশের শরীর সম্পূর্ণ পচা এবং বিভিন্ন জায়গায় চামড়া ছিলা। লাশের সুরতহাল শেষে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়।
কেউ উক্ত লাশের পরিচয় সনাক্ত বা পরিচয়ের সন্ধান দিতে পারলে মোবাইল- ০১৩২০-০৫২৫৯৩ বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here