Site icon CPLUSBD.COM

কর্ণফুলী পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন : সভাপতি রূপেন এবং সম্পাদক রাজীব

সভাপতি রূপেন এবং সম্পাদক রাজীব

সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্ণফুলী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় মোড়স্থ বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে কর্ণফুলী উপজেলার ১৩টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে রূপেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে রাজীব শীল নির্বাচিত হন।

এর আগে, কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবরাজ শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রূপন কান্তি ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পূজা উদযাপন পরিষেদর সভাপতি শ্যামল কুমার পালিত।

প্রধান বক্তা ছিলেন জেলার সাধারণ সম্পাদক অসীম কুমার দেব (চেয়ারম্যান)।

বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগরের সা: সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, বাগীশিক-চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার, হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক রিমন মুহুরী।

সভায় প্রধান অতিথি শ্যামল কুমার পালিত তাঁর বক্তব্যে আসন্ন শারদীয় দুর্গোৎসবে সরকার নির্দেশিত কোভিড স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে কর্ণফুলী উপজেলার ১৩টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে রূপেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে রাজীব শীল নির্বাচিত হন।

আরো পড়তে পারেন: