আনোয়ারা প্রতিনিধি: কর্ণফুলী শিকলবাহায় বকুল চেয়ারম্যান ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের প্রথম বর্ষপূতি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের বাড়িতে ডাঃ ফারহানা মমতাজের উদ্যেগে বর্ষপূর্তির আয়োজন করা হয়। এতে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করে।
এসময় মনির আহমেদ সর্দার’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুল খালেক জুয়েল’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য শাহরিয়ার, প্রধানবক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দার হোসেন রানা, বিশেষ অতিথি শিকলবাহা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনির তালুকদার, আনিসুর রহমান আনিস, কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা নাজের, মোঃ এসকান্দার, ইসমাইল, সোহেল রানা, আলী আজম, রুবেল মির্জা, মোঃ মামুন, ছাত্রলীগ নেতা মোঃ জাহেদ, সজীব, সানি, আকরাম ও ইফতি প্রমুখ।
এ বকুল চেয়ারম্যান ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রে দীর্ঘ এক বছর ধরে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন আবুল কালাম বকুল চেয়ারম্যানের কন্যা ডাঃ ফারহানা মমতাজ।
ডাঃ ফারহানা মমতাজ বলেন, শিকলবাহা ইউনিয়নবাসীকে আমার বাবা আমৃত্যু সেবা দিয়ে এসেছে। তাই আমার বাবার মৃত্যুর পরে এখানে ‘বকুল চেয়ারম্যান ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র’ চালু করেছি এবং আমি শিকলবাহাবাসীকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। ভবিষ্যতে এখানে ফ্রি মেডিকেল সেন্টার গড়ে তুলবো যা আমার বাবার স্বপ্ন ছিল। বাবার মত আমি ও আমার বড় ভাই সেকান্দর রানা শিকলবাহা জনগণের পাশে সুখেদুখে থাকতে চাই। শেষে আবুল কালাম বকুল চেয়ারম্যানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।








