নিউজটি শেয়ার করুন

কর্ণফূলীর মইজ্যারটেক এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কর্ণফূলীর মইজ্যারটেক এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২
সিপ্লাস প্রতিবেদক: কর্ণফূলী থানাধীন মইজ্যারটেক আরাকান সড়ক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০০ পিস ইয়াবাসহ মোঃ ফোরকান(৩৩) ও মোঃ হেলাল(৩৩) কে আটক করে ডিবি পুলিশ।
রবিবার সকালে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতঃ ১) মোঃ ফোরকান(৩৩), পিতা-আবদুর রহমান, মাতা-রাবেয়া খাতুন, স্ত্রী-জোৎসনা আক্তার, সাং-উত্তর শীলখালী সাইক্লোন সেন্টারের পশ্চিমে, আবদুর রহমানের বাড়ি, শাপলাপুর বাজারের দক্ষিন পাশে, বাহাড়ছড়া ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২) মোঃ হেলাল(৩৩), পিতা-মৃত মনছুর খান, মাতা-আলেয়া বেগম, স্ত্রী-সালমা বেগম, সাং-কৃষ্ণকাঠি, খলিফাবাড়ি, পুলিশ লাইনের পিছনে, থানা-সদর ঝালকাটি, জেলা-ঝালকাটি।
মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আলমগীর সঙ্গী ফোর্স নিয়ে কর্ণফূলী থানাধীন মইজ্যারটেক আরাকান সড়ক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০০ পিস ইয়াবা সহ মোঃ ফোরকান(৩৩) ও মোঃ হেলাল(৩৩) কে গ্রেফতার করে।
আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কর্ণফূলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here