সিপ্লাস প্রতিবেদক: নগরীর কর্ণেল হাটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে পুরাতন ঝুট কাপড়ের একটি গুদাম।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার (৩১ আগস্ট) বিকেলে নগরীর কর্নেল হাট এলাকায় টোল গেটের পাশের একটি ঝুটের গুদামে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এলাকাবাসী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।








