নিউজটি শেয়ার করুন

কর্নেল অলির জন্মদিনে মোদির শুভেচ্ছা

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি ও স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য সর্বপ্রথম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ড. কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ মার্চ) ই-মেইল এ শুভেচ্ছা বার্তা পান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি ড. কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি তার প্যাডে লিখেছেন, প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক।

গত ১৩ মার্চ ছিল ড. কর্নেল (অব.) অলি আহমদের ৮২তম জন্মদিন।