রাজস্থলী প্রতিনিধিঃ রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে (১ এপ্রিল ২০২০)বুধবার সকালে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত ত্রান দুই ধাপে মোট ১৩৫ কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি হারে চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, রফিক হাওলাদার, নয়ন চৌধুরী, সুমন বড়ুয়া, পুলক সাহা, অংসাইনু মারমা,পাভেল দে প্রমুখ।
এর আগে গতকাল কর্মহীন ৮০ পরিবারের মাঝেও ত্রাণ বিতরণ করা হয়।








