সিপ্লাস প্রতিবেদক: নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মো. সাইমুন(২০)। নিহত সাইমুন ওই এলাকার বশির খন্দকারের ছেলে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে ঐ ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।








