নিউজটি শেয়ার করুন

কাউন্সিলর পদে মনোনয়ন ফরম নিলেন নাছের আলী

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছেন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি হাজি নাছের আলী।

বৃহস্পতি বার (১১ মার্চ) বোয়ালখালী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন এলাকাবাসি।

এসময় উপস্থিত ছিলেন,৬নং নম্বর ওয়ার্ডের সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক আমির মাস্টার, সাবেক মেম্বার মাহমুদুল হক, হাজী আবু আক্তার, আওয়ামীলীগ নেতা আহাম্মদ ইসলাম, সাবের আলী,জনাব আলী, আশরাফ আলী, শ্রমিক লীগের সভাপতি নুরুল আমিন, ওয়ার্ড সাধারণ সম্পাদক ইসমাইল হােসেন বাচা, ওয়ার্ডের সভাপতি শামসুল কন্ডাক্টর সাধারণ সম্পাদক মােহাম্মদ রফিক গোমদান্ডী একাদশ ক্লাবের সহ সভাপতি ইসমাইল হােসেন কোম্পানি, ইয়াসিন আলী, নাচের, খােরশেদ, আহমদ ইউনুস, নুরুল আলম জলিল ভাণ্ডার জামে মসজিদের সভাপতি ইউসুফ নবী সাধারণ সম্পাদক আবুল বশর প্রচার সম্পাদক আ আলী আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালব আহমদ, যুবলীগ নেতা ওয়েদার আলী, শফি ড্রাইভার, লােকমান, মােঃ আলমগীর, যুবলীগ নেতা মােহাম্মদ কামাল, নুরুল ইসলাম সওদাগর, শরিয়ত উল্লাহ সওদাগর, মাহবুব আলম, খােরশেদ আলম, মােহাম্মদ শাহ নুরুল ইসলাম আরাে এলাকার মান্যগণ্য মুরুব্বিগণ অনেক উপস্থিত ছিলেন ।

কাউন্সিলর প্রার্থী হাজি নাছের আলী জানান, দীর্ঘ সময় ধরে আওয়ামীলীগের মূলধারার রাজনীতি করে আসছি। এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের সেবা করার চেষ্টা করছি। এলাকার সকলকে নিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এলাকাবাসী আমাকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবে, ইনশাল্লাহ। ১১ এপ্রিল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ।