নিউজটি শেয়ার করুন

কাজিপাড়া এলাকাবাসীর উদ্যোগে মৌলভী হাবিবুল্লাহ শাহ্ (রহ:) ইছালে সওয়াব ও দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে কাজিপাড়া এলাকাবাসীর উদ্যোগে ও মৌলভী হাবিবুল্লাহ শাহ্ (রহ:) ইছালে সওয়াব উপলক্ষে ১৬নং সাহেরখালীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হাবীবুর রহমান চৌধুরীর বাড়ির দরজায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ মার্চ বাদ মাগরিবের পর অনুষ্ঠিত মাহফিলে ভোরের বাজার জামে মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব কাজী নুরুল আলমের সভাপতিত্বে হাবিবুর রহমান চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান মেহমান আগ্রাবাদ মুহুরী পাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হয়রত মহিউদ্দিন নেছারী, প্রধান ওয়াজীন গহিরা জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম কাজেমী।বিশেষ ওয়ায়েজীন মাওলানা আবু বক্কর নিজামী,মাওলানা আবুল হাশেম,মাওলানা নজরুল ইসলাম ছাড়াও ১৬নং সাহেরখালী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হাছান মাহফুজ,সম্পাদক এস,এম শাহরিয়া সহ সকল ধর্মপ্রাণ মুসলিমরা উপস্থিত ছিলেন।