নিউজটি শেয়ার করুন

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায় নি।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় এই দুর্ঘটনা ঘটে।

কাজির দেউড়ি মোড়ে থাকা কর্তব্যরত সার্জেন্ট মো. সোহেল বলেন, ‘সার্কিট হাউসের দিক থেকে একটি টেম্পো বেপরোয়া গতিতে আসছিল। আর বিমান অফিসের দিক থেকে মাল বোঝায় একটি ভ্যান গাড়ি আসছিল। এ সময়  টেম্পোটি ভ্যান গাড়িটিকে ধাক্কা দিলে পাশে থাকা একটি রিকশা উল্টে যায়। এ ঘটনায় ৭ জন আহত হয়।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন পিপিএম বলেন, ‘বেপরোয়া গতির একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝায় ভ্যানগাড়িকে ধাক্কা দিলে পাশে থাকা একটি রিকশা উল্টে যায়। এসময় ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় টেম্পো, ভ্যান ও রিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here