সিপ্লাস প্রতিবেদক: নগরীর কাজীর দেউরী এলাকায় সমকামিতার উদ্দেশ্যে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন মোঃ নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রতারকদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার বিকালে কাজীর দেউরীস্থ শিশু পার্কের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রতারক অর্পণ বড়ুয়া (১৭) বোয়ালখালীর কানুনোগো বাড়ির সৌমেন বড়ুয়ার ছেলে ও রাকিবুল ইসলাম প্রঃ আলিফ (১৬) পটিয়ার শোভনদন্ডী এলাকার মো.জাহাঙ্গীর আলম ।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন জানান,মোঃ নিজাম উদ্দিন প্রায় ১ সপ্তাহ পূর্বে ফেইসবুকের মাধ্যমে CHITTAGONG GAY COMMUNICATION (সমকামিতা) নামক গ্রুপে যুক্ত হন।ঐ গ্রুপে মেসেঞ্জার চ্যাটিং এর মাধ্যমে অপর্ণ বড়ুয়ার সাথে তার যোগাযোগ হয়। এভাবে কয়েকদিন মেসেঞ্জারে কথা বলার পর অপর্ণ বড়ুয়া গত ২২ মে মোবাইল নম্বরে কল দিয়ে CHITTAGONG GAY COMMUNICATION (সমকামিতা) বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনার একপর্যায়ে অর্পন কাজীর দেউরীস্থ শিশু পার্কের সামনে সরাসরি দেখা করার জন্য বললে তার কথামতো নিজাম রোববার( ২৩ মে) বিকালে তার সাথে দেখা করেন। ঐ স্থানে আগে থেকে অবস্থান করা রাকিবসহ অন্যান্যরা তার সামনে এসে উপস্থিত হয়। অর্পণ তাদেরকে হাতে ইশারা দেওয়া মাত্রই পরপরই তারা মোঃ নিজাম উদ্দিন কে আটকিয়ে ‘তুমি ছেলেদের বলৎকার করার জন্য এসে ‘ বলে তাকে চড়-থাপ্পড় মারতে থাকে এবং পকেটে থাকা SAMSUNG J2 মডেলের মোবাইলটি বলপূর্বক ছিনিয়ে নেয়। নিজামের পকেটে টাকা পয়সা না পেয়ে তার মোবাইল হতে তার স্ত্রীর মোবাইল নম্বরে ফোন করে দশ হাজার টাকা চাঁদা দাবি করে প্রতারকরা। দাবিকৃত চাঁদা তাদের বিকাশ নম্বর-০১৬৭১-২৭৪৬০৭ এ পাঠানো না হলে নিজাম উদ্দিনকে মেরে ফেলবে বলে তার স্ত্রীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তাদের কথামতো টাকা পাঠাতে দেরি করায় আসামীরা সকলেই মোঃ নিজাম উদ্দিনকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে ছেড়ে দেয় এবং এ কথা কাউকে জানালে প্রাণে মেরে লাশ গুম করে ফেলবে মর্মে ভয়ভীতি ও হুমকি ধমকি দিয়ে চলে যায়।
পরবর্তীতে নিজাম উদ্দিন কাজির দেউরী মোড়ে এসে সেখানে থাকা টহল পুলিশের এসআই মোঃ মেহেদী হাসানের নিকট ঘটনা খুলে বলেন। পরে পুলিশ কাজির দেউরী ও এর আশ পাশ এলাকায় অভিযান চালিয়ে হোটেল এভিনিউ এর পাশ থেকে অর্পন ও রাকিবকে আটক করে এবং ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করে।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে তাদের ও পলাতক বিবাদীদের নাম ঠিকানা প্রকাশ সহ নিজেদের এবং ৩-৬নং বিবাদীরাসহ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

