সিপ্লাস প্রতিবেদক: নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে গাইবান্ধা পাচারকালে ইয়াবাসহ মো. নবীর হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার(১০জুন) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. নবীর হোসেন গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার চকগোবিন্দপুর গ্রামের মো. বকু মিয়ার ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজীর দেউড়ি এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে সে দীর্ঘদিন ইয়াবা পাচার কার্যের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরে গ্রেফতারকৃত আসামীকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

