নিউজটি শেয়ার করুন

কাতারে সড়ক দূর্ঘটনায় রাউজানের প্রবাসীর মৃত্যু

কাতারে সড়ক দূর্ঘটনায় রাউজানের প্রবাসীর মৃত্যু

রাউজান প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ ফয়েজ আহমেদ (৫৯) নামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত এই প্রবাসী রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম পাঠান পাড়া গ্রামের কবির আহমেদের বাড়ির মৃত নুরুল হকের পুত্র।

নিহতের ভাইপো কাতার প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল জানান, গত বুধবার বিকালে সবজি সরবরাহের কাজে নিজ মাইক্রো চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সালওয়া সড়কের পাশে দেওয়ালের সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনা স্থলে নিহত হন। তার লাশ বর্তমানে দোহার আল খোর হাসপাতালের মর্গে রয়েছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আগামী ৫ দিনের মধ্যে লাশ দেশে পৌঁছাবে।

নিহতের শ্যালক তৈয়ব আলী জানান, তিনি বিগত ত্রিশ বছর ধরে প্রবাস জীবনে আছেন। বিবাহিত জীবনে তিনি ২ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। চলতি বছরের অক্টোবরে বড় মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্য দেশে আসার কথা ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস তার একমাস পূর্বে লাশ হয়ে তিনি দেশে ফিরছেন।

চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন নিহতের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here