Site icon CPLUSBD.COM

কাতার সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশনের নতুন সভাপতি দিদারুল ও সাঃ সম্পাদক গিয়াস

কাতার কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে গাউসুল আজয মাইজভান্ডারি হযরত সৈয়দ আহমদ উল্লাহ ক্বেবলা কাবার ওরশ শরীফ,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সংগ্রাম,ইতিহাস,ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল চার দশক পূর্তি ও সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৪শে জানুয়ারী সন্ধ্যায় দোহা নাজমাস্থের একটি অভিজাত রেষ্টুরেন্টে সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় ও উক্ত সংগঠনের সভাপতি মুহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মাওলানা মোদাচ্ছের রেজভী।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মাওলানা শফিউল আজম। বিশেষ অতিথির ছিলেন কাতার আনজুমানে রজভীয়া নূরীয়ার সাধারণ সম্পাদক এ জে এম হোসাইন চৌধুরী, কাতার ফটিকছড়ি সমিতির সভাপতি মুহাম্মদ জিয়া উদ্দীন জিয়া, কাতার রাউজান সমিতির সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ সরোয়ার, কাতার গাউসিয়া কমিটির কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন,কাতার বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজের শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ মফিজুর রহমান,নাজিম উদ্দীন পারভেজ,মুহাম্মদ ফারুক আজম,মুহাম্মদ শোয়াইবুল ইসলাম,মুহাম্মদ ওসমান গণি,মুহাম্মদ ইলিয়াস রেজা,সম্রাট শাহজাহান,নাজিম শাহ,মুহাম্মদ সালাউদ্দীন, মুহাম্মদ সুমন,মুহাম্মদ আরমান,সাজ্জাদুল হক আরফান,ইমাম হোসেন,মুহাম্মদ ইসহাক,মনসুরুল আলম,নাঈম উদ্দীন নাহিদ,কাশেম ফরাজি,সাখাওয়াত হোসেন,মুহাম্মদ আরিফুর রহমান সহ প্রমুখ।

পরে সর্বসম্মতিক্রমে মুহম্মদ দিদারুল আলমকে সভাপতি ও মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২০২০ ও ২০২১সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের প্রধান উপদেষ্টা সংগঠক মুহাম্মদ নুরুল আবছার।