বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীর কৃর্তী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী নেতা বাংলাদেশ মানবাধিকার কমিশনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার ক্রীড়া সম্পাদক এম বখতেয়ার উদ্দিন চট্টগ্রাম কাতালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় সবার সম্মতিক্রমে এম বখতেয়ার উদ্দিনকে সভাপতি হিসেবে মনোনয়ন দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামিলীগের সভাপতি সাহাবুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আনসারুল হক। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব বিদ্যালয় প্রধান শিক্ষক সুপন মল্লিক, সহ-সভাপতি সুমাইয়া নাজনীন, সদস্যবৃন্দরা হলেন রতন ভট্টাচার্য, ত্রিদীপ কুমার সাহা, জেসমিন আকতার, জান্নাতুন নেছা, আবু কাইয়ুম, জেসমিন আক্তার।
নব-নিবার্চিত সভাপতি বখতেয়ার উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবর্দা চেষ্টা করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত,এম বখতেয়ার উদ্দিন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার খরনদ্বীপ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।








