নিউজটি শেয়ার করুন

কাদের মির্জাকে রাখা হয়নি নোয়াখালী আ.লীগের কমিটিতে

কাদের মির্জাকে রাখা হয়নি নোয়াখালী আ.লীগের কমিটিতে

ফেনী প্রতিনিধি: নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাটের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জাকে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির তালিকা

কাদের মির্জাকে রাখা হয়নি নোয়াখালী আ.লীগের কমিটিতে

কাদের মির্জাকে রাখা হয়নি নোয়াখালী আ.লীগের কমিটিতে

এদিকে নিজের ফেসবুক লাইভে কাদের মির্জা দাবি করেন, আওয়ামী লীগের নতুন কমিটিতে কোনো গুণগত পরিবর্তন হয়নি। এটি অপরাজনীতির আরেকটি চমক বলে মন্তব্য করেছেন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুকে লাইভে এসে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ওবায়দুল কাদেরদের মতো মেরুদণ্ডহীন নেতার নেতৃত্বের জন্য এ দলের প্রতি আর ভক্তি নেই। আমি বঙ্গবন্ধু-শেখ হাসিনাকে ভালোবাসি। তাদের গুণগান গেয়ে যাবো।ওবায়দুল কাদেরকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ছোটভাই কাদের মির্জা আরও বলেন, আমার দাবিগুলো মেনে নিবেন বলেছেন এবং আমার উপর হামলার বিচার করবেন বললেও কার্যকর কোনো ব্যবস্থা তিনি নেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here